বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে প্রতি মুহূর্তেই জন্ম হচ্ছে নানান নাটকীয় ঘটনার। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনে সরে দাঁড়ান ১৬ জন প্রার্থী। এবার নির্বাচনের দুই দিন আগে সরে দাঁড়িয়েছেন আরও দুই প্রার্থী। তারা হলেন- লুৎফর রহমান বাদল ও হাসিবুল আলম।
গতকাল মধ্যরাতে প্রতিনিধির মাধ্যমে দেওয়া এক বার্তায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুৎফর রহমান বাদল। জানা গেছে, ক্লাব কোটায় প্রতিদ্বন্দ্বীতা করা ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন হবেন বিসিবি পরিচালক। সেই ১২ জনের তালিকায় নাম না থাকায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাদল।
অন্যদিকে নির্বাচনে কারচুপি হচ্ছে এমন অভিযোগ এনে রাজশাহী বিভাগ থেকে নির্বাচনে দাঁড়ানো হাসিবুল আলম নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজ মিরপুরে সাংবাদিকদের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।