হোম > খেলা

তীব্র সমালোচনার মুখে জয় শাহ

পাক-ভারত সংঘাত নিয়ে বার্তা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সামরিক সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন জয় শাহ। তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন আইসিসি সভাপতি।

ইসরাইলি আগ্রাসনের বিপক্ষে সরব হওয়ায় উসমান খাজার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। ফিলিস্তিনের পক্ষ নিয়ে জুতা ও ব্যাটে প্রতীকী বার্তা যুক্ত করার পাশাপাশি কালো আর্মব্যান্ড পরেছিলেন তারকা ওপেনার। পরে তাকে মূল ম্যাচে এসব থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেয় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

যদিও মাঠের বাইরের ইস্যু হলেও জয় শাহকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। যেটাকে পুরোপুরি অন্যায় বলে মনে করছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের ক্রীড়া সাংবাদিক ম্যালকন কন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহর ওই বার্তা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার করা প্রতিবেদনটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কন। ক্যাপশনে লিখেছেন, ‘আইসিসির পক্ষ থেকে উসমান খাজাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেন এই ব্যাটার ফিলিস্তিনে শান্তির পক্ষে ব্যাটে কিংবা জুতায় আর বার্তা না দিতে পারেন। অথচ আইসিসি প্রধান সামরিক সংঘাত চলাকালীন প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন দিয়ে গেলেন। কি এক ভণ্ডামি!’ কনের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জয় শাহকে নিয়ে বিষোদগার করেছেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা