হোম > খেলা

মেসির অবদান স্বীকার করলেন ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর নিজেকে নতুনকরে খুঁজে পেয়েছেন উসমান ডেম্বেলে। সবশেষ মৌসুমে দারুণ পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরের দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই ফরোয়ার্ড। নিজের বর্তমান অবস্থানের জন্য লিওনেল মেসির অবদান আছে বলে জানালেন ডেম্বেলে।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন ডেম্বেলে। কাতালান ক্লাবটিতে ৬ বছর কাটিয়ে ২০২৩ সালে পিএসজিতে নাম লেখান তিনি। তার দুই বছর আগে বার্সা ছেড়ে পিএসজির পাড়ি জমান মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে বার্সায় ৪ বছর খেলার সুযোগ হয়েছে ডেম্বেলের।

এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘মেসির সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো ছিল। ড্রেসিংরুমে আমার লকার তার পাশেই ছিল। সে আমাকে প্রায়ই পরামর্শ দিতো। দেখে মনে হতো আগেই বুঝতে পারতো আমি কি চাই। আমাকে সব সময় বলতো- বড় হতে হলে গুরুত্বের সঙ্গে খেলতে হবে। আমি তার খেলা দেখতাম এবং শেখার চেষ্টা করতাম।’

ডেম্বেলের আরো বলেন, ‘মাঠে মেসি যেখানেই খেলুক- তার কৌশল সব সময়ই অসাধারণ ছিল। হুট করে কিছুক্ষণের জন্য তাকে মাঠে খুঁজেই পাওয়া যায় না। তারপর বল পেলে এমন কিছু করে যেন আগে থেকেই সব ভেবে রেখেছিল।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের