হোম > খেলা

ঘুরে দাঁড়াবে রিয়াল

আর্সেনালকে মার্সেলোর সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

প্রথম লেগ শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে শেষ চারে পৌঁছে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি, সেটাই এখন স্বাভাবিক মনে হচ্ছে। অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থাকার পরও আর্সেনালকে সতর্কবার্তা দিয়েছেন রিয়ালের সাবেক ফুটবলার মার্সেলো। তার বিশ্বাস, দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়াবে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতে শেষ আটের দ্বিতীয় লেগে আর্সেনালকে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে রিয়াল। মার্সেলোর বিশ্বাস, পিছিয়ে থাকলেও হাল ছাড়বে না মাদ্রিদের প্রতিনিধিরা। সেই সঙ্গে ঘরের মাঠ হওয়ায় আসন্ন ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দলটি, এমনটাই মনে করেন মার্সেলো।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হিসেবের বাইরে রাখার সুযোগ নেই। এটা সত্য যে তিন গোলে পিছিয়ে থাকা মানে অনেক কিছু। এতোকিছুর পরও রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখত হবে। দলটির ওপর আমি সব সময় আস্থা রাখি। তারা দারুণভাবে ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদ। তারা ঘুরে দাঁড়াবেই।’

মার্সেলো আরও বলেন, ‘কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। সেখানে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা চেনা সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা পাবে। ফুটবলাররা নিজেদের ওপর বিশ্বাস রাখছে যে তারা ভালো কিছু করবে। শেষ পর্যন্ত ফল কি হবে সেটা এখন বলা যাবে না। তবে আমার বিশ্বাস, রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?