হোম > খেলা

পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী লিটন

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। যেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আশা সঞ্চার করছে দলটিতে। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস নিজেও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী। এজন্য স্মার্ট ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্মৃতিটা মোটেও সুখকর নয় বাংলাদেশের জন্য। গত মে-জুন মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে গিয়ে ৩-০ ব্যবধানে হেরেছে তারা। তাই এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ।

সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। ২২ ও ২৪ জুলাই বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে লিটন বলেন, ‘পাকিস্তান সিরিজটা খুব সহজ হবে না আমাদের জন্য। কারণ ওদের দলে বেশ ভালো ভ্যারাইটি আছে। সবচেয়ে বড় কথা হলো- ওদের বেশিরভাগ ক্রিকেটারেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাই তারা আমাদের কন্ডিশন সম্পর্কে জানে। সিরিজে দুই দলের জন্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমি আশাবাদী। স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমরা সিরিজ জিতব।’

বছরের এই সময়টাতে মিরপুরে যে ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে সেটাও জানিয়ে রাখলেন লিটন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ মিরপুরে হবে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে। আমি যতটা জানি ঢাকায় প্রতিদিনি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে উইকেট ব্যাটারদের জন্য কঠিন হয়। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ব্যাটাররা ব্যর্থ হলেও হতে পারে।’

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা