হোম > খেলা

আল–ইত্তিহাদ ছাড়লেন বেনজেমা, আল–হিলালে দেড় বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক

আল–ইত্তিহাদের সঙ্গে চুক্তি বাতিলের পর সৌদি প্রো লিগের শীর্ষ দল আল–হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আল–হিলাল।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আল–ইত্তিহাদের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজেমা। এর আগে তিনি দলের টানা দুটি লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছিল।

এক বিবৃতিতে আল–হিলাল জানায়, ফ্রি ট্রান্সফারে দেড় বছরের জন্য ফরাসি তারকা করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে তারা।

জেদ্দাভিত্তিক ক্লাব আল–ইত্তিহাদের হয়ে সফল সময় কাটান বেনজেমা। তার নেতৃত্বে গত মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপার পাশাপাশি কিংস কাপ জিতে নেয় দলটি, যা ছিল ক্লাব ইতিহাসের প্রথম ঘরোয়া ডাবল।

২০২৩ সালে রিয়াল মাদ্রিদে ১৪ বছর কাটানোর পর ফ্রি ট্রান্সফারে আল–ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “এই যাত্রা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে অনেক কিছু দিয়েছে। আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি এবং এই ক্লাবের জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল–ইত্তিহাদের হয়ে ২১ ম্যাচে ১৬ গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা।

বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল–হিলাল, এক পয়েন্ট পিছিয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল–নাসর। অন্যদিকে আল–ইত্তিহাদ ৩৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

আগামীতে প্রতি জেলায় ছড়াবে গ্রামীণ ক্রীড়া উৎসব, ঘোষণা প্রতিমন্ত্রীর

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড