হোম > খেলা

ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম পার করছি: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

পেপ গার্দিওলা নামটির সঙ্গে যেন আধিপত্য, দাপট, প্রভাব শব্দগুলোই বেশ ভালো মানায়। অন্তত বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতে প্রথম আট মৌসুম সেটাই প্রমাণ করেছেন স্প্যানিশ কোচ। গার্দিওলা যে ক্লাবেই গেছেন, অসাধারণ কোচিং দর্শনে সেখানেই গড়েছেন সুখের এবং প্রাপ্তির সংসার। যদিও এবারের মৌসুমটা কথা বলছে না তার হয়ে। একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মৌসুমের শেষদিকে এসে শুধু একটি শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে আছে ম্যানসিটির। তাই মৌসুমটা যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজেভাবে পার হচ্ছে, অকপটে সে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন গার্দিওলা।

তার দায়িত্বে সবশেষ আট মৌসুমের মধ্যে ছয়বারই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। এই কোচের হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় সিটিজেনরা- ২০২৩ সালে। বিপরীত চিত্র এবারের মৌসুমে। অনেক আগেই লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ম্যানসিটি। বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ থেকেও। এত ব্যর্থতার মাঝে ম্যানসিটির আশার প্রদীপ হয়ে টিকে আছে এফএ কাপ। টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে ম্যানসিটি।

এমন হতাশাময় মৌসুমকে নিজের কোচিং দর্শনের সঙ্গে মানানসই মনে করেন না গার্দিওলা। এবারের মৌসুমের অভিজ্ঞতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম পার করছি। এই মৌসুমে আমার দল অনেক বেশি ভুগেছে। জিততে না পারলে মানসিক দিক থেকে সবকিছু কঠিন হয়ে যায়। তাই বলব আমার জন্য তুলনামূলক কঠিন সময় গেছে এবার। আগের মৌসুমগুলোতে আমরা ট্রফি জেতার জন্য লড়াই করেছি। সেসবের তুলনায় এবার আরো বেশি বাজে সময় যাচ্ছে।’

কোচিং ক্যারিয়ারে গার্দিওলার প্রাপ্তি অনেক। এরপরও থামতে চান না তিনি, ‘আমরা সব সময়ই নিজেদের প্রমাণ করে যায়। খেলোয়াড়দের বলতে শুনি, আমরা যা অর্জন করেছি তাতে নিজেদের নতুন করে প্রমাণ করার কিছু নেই। এসব কথা যারা বলে তাদের ফুটবল ছেড়ে দেওয়া উচিত। আমি তাদের সঙ্গে একমত নই।’

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা