হোম > খেলা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার মিলাদ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল সোমবার বিকাল তিনটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ক্লাবটি।

খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় তাকে।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত