হোম > খেলা

ঘোর কাটছে না রাইসের

ফ্রি কিক থেকে দুই গোল

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত কামব্যাকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারলেও শেষ আটের প্রথম লেগে ডেকলান রাইসের কথা ভুলতে পারবে না রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে তাদের বিপক্ষে আর্সেনালের ৩-০ গোলের জয়ের নায়ক এই ইংলিশ তারকা ফুটবলার। তিন গোলের মধ্যে দুর্দান্ত ফ্রি কিকেই দুইবার জালে বল জড়ান রাইস। সেই ঘোর এখনও কাটেনি তার।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে তারা। ৫৮ মিনিটে বুকায়ো সাকা ফাউলের শিকার হওয়ায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্সেনাল। বাঁকানো শটে জাল কাঁপান রাইস।

১২ মিনিটের মাথায় ফের সাকার ফাউল হলে দ্বিতীয় ফ্রি কিক পায় আর্সেনাল। এবারও ফ্রি কিক নিতে আসেন রাইস। এবার আর আগের মতো সেভাবে বাঁকানো শট নেননি। তবে শটের গতি অনেক তীব্র ছিল। যেটা ঠেকানোর সুযোগ পাননি থিবো কোর্তোয়া।

এর আগে পেশাদার ক্যারিয়ারে তিনশোর বেশি ম্যাচ খেলে কখনও সরাসরি ফ্রি কিক থেকে গোল করতে পারেননি রাইস। এবার এক ম্যাচেই দুইবার ফ্রি কিক থেকে গোল করলেন। তাও আবার চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে। এমন একটা ম্যাচ হয়তো চাইলেও ভুলতে পারবেন না রাইস।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাইস বলেন, ‘এই ঘোর কখন কাটবে বুঝতে পারছি না। ফ্রি কিক থেকে গোল করতে পেরেছি। তাই ম্যাচটি আমার কাছে এমনিতেই বিশেষ কিছু। প্রথম গোল করার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। দ্বিতীয় শটে আমার হারানোর মতো কিছু ছিল না। আমি বাকরুদ্ধ। এই রাতটা আমার জন্য ঐতিহাসিক।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?