হোম > খেলা

পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-রিশাদ-নাহিদ

স্পোর্টস রিপোর্টার

লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা বাংলাদেশের এই তিন ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিএল) খেলার অনুমতি পেয়েছেন। তাদের অনাপত্তি দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস।

পিএসএলে লিটন দাস করাচি কিংসে, নাহিদ রানা পেশোয়ার জালমি ও রিশাদ হোসেনকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। তাদের পিএসএলে খেলা নেওয়া নিয়ে থাকা সংশয় দূর হয়েছে বিসিবির এই সিদ্ধান্তে। বিষয়টি নিয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘আগেও আমরা যেমনটা বলেছিলাম, ফ্র্যাঞ্চাইজি লিগে যেতে দেওয়ার ব্যাপারে আমরা এখন নমনীয় পথে হাঁটব। সেই ধারাবাহিকতায়ই পিএসএলে দল পাওয়া তিনজনকেই এনওসি দেওয়া হয়েছে। তবে কাকে কত দিনের ছাড়পত্র দেওয়া হয়েছে সেটি বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।’

আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসএলের ১০ম আসর। এই টুর্নামেন্ট শুরুর ৮ দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ কারণেই মূলত লিটন-নাহিদদের ছাড়পত্র পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে তাদের অনাপত্তিপত্র নিশ্চিত করে বিসিবি বিষয়টির সমাধান করেছে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার