হোম > খেলা

বিশেষ আয়োজনের মঞ্চে সবাইকে ধন্যবাদ জানালেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে টসের পর মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে রাখা হয়েছিল বিশেষ আয়োজন। বিশেষ ক্রেস্ট, ক্যাপ ও উপহার দিয়ে সম্মানিত করা হয় তাকে। অভিষেক টেস্টে মুশফিক অভিষেক ক্যাপ পেয়েছিলেন হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। শততম টেস্টেও বিশেষ ক্যাপ উপহার পেয়েছেন তার কাছ থেকে। শততম টেস্ট উপলক্ষেই তাকে দেওয়া হয়েছে এই ক্যাপ।

এছাড়া মুশফিককে বিশেষ ক্যাপ তুলে দেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১ নম্বর ক্যাপ পাওয়া আকরাম খান। এছাড়া মুশফিকের অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন একটি বিশেষ জার্সি। সেখানে ছিল তার অভিষেক টেস্ট ও শততম টেস্টের একাদশে থাকা ক্রিকেটারদের অটোগ্রাফ।

পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তুলে দেন বিশেষ ক্রেস্ট। মুশফিকের এমন স্মরণীয় মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও তার পরিবারের সদস্যরা। হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, আকরাম খানদের পাশাপাশি বোর্ড পরিচালকরাও উপস্থিত ছিলেন।

শততম টেস্ট এভাবে স্মরণীয় করে রাখায় সবাইকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?