হোম > খেলা

লড়াইয়ের পুঁজিও পেল না ঢাকা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটামোদীরা। কিন্তু সবাইকে হতাশ করেছে ঢাকা মেট্রোপলিশ। বাজে ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজিও পায়নি রাজধানীপাড়ার দলটি। রংপুর বিভাগের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে তারা।

মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পড়ে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটিং লাইন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই তাদের চেপে ধরে রংপুরের বোলাররা। ১৬ রানেই প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে ফেরায় তারা। আর তাতেই অসহায় আত্মসমর্পন করে ঢাকা ব্যাটাররা। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা।

ঢাকার হয়ে কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটায় যেতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। এজন্য ২৮ বল খেলেন তিনি। ৯ বলে ১৩ রান করেন সিমিং অলরাউন্ডার আবু হায়দার রনি। ৬ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।

ঢাকাকে অল্পতেই গুটিয়ে দেওয়ার পথে সমান ৩টি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। কাকতালীয়ভাবে দুজনেই খরচ করেন সমান ১২ রান। মুগ্ধ ৪ ওভারের কোটা পূরণ করলেও ৩.৩ ওভার হাত ঘুরান বাবু। এছাড়া দলটির হয়ে ৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন রবিউল।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা