হোম > খেলা

হামজার চোট কতটা গুরুতর?

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখলেও হামজা চৌধুরীকে নিয়ে দুশ্চিন্তায় লেস্টার সিটি। মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বার্মিংহামের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যদিও ফেসবুক পোস্টে ভক্তদের চিন্তা কিছুটা হলেও কমিয়েছেন হামজা।

৬৯ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ হয় হামজার। তাতে ডান পায়ে চোট পান তিনি। চোটাক্রান্ত স্থানে হাত দিয়ে ছটফট করতে দেখা গেছে হামজাকে। এরপর ফিজিও মাঠে এসে হামজার প্রাথমিক চিকিৎসা করেন। তাতে অবশ্য কাজের কাজ হয়নি।

শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন হামজা। তার বদলি হিসেবে মাঠে নামেন বারবোসা পেরেইরা। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে অষ্টম মিনিটে লেস্টারকে লিড এনে দেন আব্দুল ফাতাউ।

ম্যাচ শেষে হামজার চোট নিয়ে কোনো তথ্য দেয়নি লেস্টার। তবে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেইজে হামজা বলেন, ‘ভালো লাগছে। জিততে পেরে আমি রোমাঞ্চিত। এখানে রাতের ম্যাচগুলো দারুণ হয়। বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণ হলো।’

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো