হোম > খেলা

বিগ ব্যাশে এবার ৩ উইকেট পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক

বিগ ব্যাশে তিন উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। লরি ইভান্সের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন অ্যারন হার্ডি আর কুপার কনোলিকে। বাংলাদেশি এ স্পিনারের বোলিং নৈপুণ্যে পার্থ স্করচার্চকে ৮ উইকেটে ১৫০ রানে আটকে রাখে হোবার্ট হারিকেনস।

জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট। এটি চার ম্যাচে রিশাদদের তৃতীয় জয়।
পার্থ স্টেডিয়ামে টসে হেরে বল হাতে মাঠে নামে হোবার্ট। রিশাদ প্রথম বোলিংয়ে আসেন পঞ্চম ওভারে। এই ওভারে ফিন অ্যালেনের ব্যাটে এক ছক্কাসহ খরচ করেন ৯ রান।

ইনিংসের সপ্তম ওভারে দ্বিতীয় বলেই রিশাদ ফেলে দেন কনোলির উইকেট। নিজের তৃতীয় ও ইনিংসের নবম ওভারে রিশাদ ফেরান হার্ডিকে। সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন এ ইংলিশ ব্যাটসম্যান। ১৬ ওভারে রিশাদ ফেরান ইভান্সকে।

সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান খরচ করে নেন ৩ উইকেট। এবারের বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং পারফরম্যান্স এটি। এর আগে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার