হোম > খেলা

জয়ের পর দুঃসংবাদ দিলেন আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ইপ্সউইচকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টস। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত রইল গানাররা। জয়ের পর একটি দুঃসংবাদ পেয়েছে লন্ডনের ক্লাবটি।

দুই মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্সেনালের আক্রমণভাগের ভরসা বুকায়ো সাকা। এমনটাই জানিয়েছেন ক্লাবটির প্রধান কোচ মিকেল আর্তেতা।

২১ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পায় আর্সেনাল। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন সাকা। সুস্থ হতে অস্ত্রোপচার করতে হবে এই ইংলিশ ফরওয়ার্ডকে।

ইপ্সইউচকে হারানোর পর আর্তেতা বলেন, 'সাকাকে একটি লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনেক সপ্তাহ আমরা তার সার্ভিস পাব না। অনেক সপ্তাহ বলতে দুই মাসের বেশি সময়। ঠিক কতটা সময় লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা