হোম > খেলা

ভালো খেলে জিততে চায় ভারত

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

ভারত খেলে যাচ্ছে একই দেশের একই ভেন্যুতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলেছে তারা সেমিফাইনালসহ গ্রুপের সব ম্যাচ। এ জন্য ক্রিকেট বিশ্লেষকরা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন গণমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে। সবাই বলছে একই কথা- স্বাগতিক না হয়েও ঘরের মাঠের সুবিধা নিচ্ছে রোহিত শর্মারা। বিপরীতে করাচি-রাওয়ালপিন্ডি থেকে দুবাই ঘুরে, পরে মধ্যপ্রাচ্য থেকে করাচি হয়ে ফের দুবাই শহরে ফেরা- সব মিলিয়ে ভ্রমণ করে ক্লান্ত-পরিশ্রান্ত নিউজিল্যান্ড। কম তো নয়! ৭ হাজার হাজার কিমি ভ্রমণ করেছে কিউইরা। এ দিক থেকে ভারত কোনো ভ্রমণই করেনি। একই শহরে বসে খেলে যাচ্ছে তারা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালও খেলবে তারা নিজেদের ‘ঘরের মাঠ’ দুবাইয়ে।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাড়তি সুবিধা প্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন সিতানশু কোটাক। ভারতের এ ব্যাটিং কোচও অভিযোগটা ঠিক উড়িয়ে দিলেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সুরে। দুবাইয়ে সংবাদমাধ্যমের সিতানশু বললেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’

ভারত দুবাইয়ের একই স্টেডিয়ামে খেললেও তাদের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন ভিন্ন চারটি উইকেটে। তাই টুর্নামেনে্‌টর সূচির দোহাই দিয়ে অভিযোগটা মানতে পারছেন না সিতানশু। বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’

অজুহাত না দিয়ে ভালো খেলেই জিততে হয়। সেটাই করতে চায় ভারত। এ নিয়ে সিতানশুর ভাষ্য, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা