হোম > খেলা

৩২ ইনিংস পর ওপেনিংয়ে সেঞ্চুরি জুটি দেখল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ৩২ ইনিংসে আর কোনো সেঞ্চুরি জুটি পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই আক্ষেপ ঘুচল সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটে ভর করে। তাতে প্রথম সেশনে বিনা উইকেটে ১০৫ রান তুলেছে বাংলাদেশ।

আগের দিনের রানের সঙ্গে কোনো রান যোগ না করেই দিনের প্রথম বলেই নিজেদের শেষ উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে একদম দিনের শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সাদমান ৬৬ ও এনামুল হক বিজয় অপরাজিত আছেন ৩৮ রানে। এই সেঞ্চুরি জুটির আগে ২০২২ সালে শান্ত-জাকিরের ব্যাটে হওয়া সেই সেঞ্চুরি জুটিতে বাংলাদেশ তুলেছিল ১২৪ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার