হোম > খেলা

৬২ বছরের পুরনো রেকর্ড ভেঙে কামিন্সের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে বার্বাডোজ টেস্টটা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। দল ব্যাটিংয়ে বাজে সময় পার করলেও বল হাতে ৬২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন অতিথিদের অধিনায়ক প্যাট কামিন্স।

প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ১৯০ রানে। স্বাগতিকদের গুটিয়ে দেওয়ার পথে ৩৪ রানে দুই উইকেট নেন কামিন্স। তাতেই এই সংস্করণের অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। অজিদের অধিনায়ক হিসেবে টেস্টে তার উইকেট সংখ্যা এখন ১৩৯টি।

ইতিহাস গড়ার পথে রিচি বেনোকে পেছনে ফেলেছেন কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ১৩৮ উইকেট নেন বেনো। বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিন রোস্টন চেজকে আউট করে সাবেক ক্রিকেটারকে পেছনে ফেলেন কামিন্স। ২০২১ সালে অজিদের সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব পান এই পেসার। এ পর্যন্ত তার অধীনে ২৮টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে এই সংস্করণের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার দুই নম্বরে উঠে এসেছেন কামিন্স। ওপরে আছেন কেবল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। ১৯৮২ থেকে ১৯৯২- এই দশ বছরে ৪৮ টেস্টে ম্যান ইন গ্রিনদের নেতৃত্ব দেন সাবেক তারকা পেসার। নেতৃত্বকালীন সময়ে তার শিকার ১৮৭ উইকেট। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেছনে ফেলে তালিকার ওপরে উঠতে চাইলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে কামিন্সকে।

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড