হোম > খেলা

আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে সোয়িয়েদাদকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক

আগেই জানা গিয়েছিল, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন কোচ কার্লো আনচেলত্তি এবং মিডফিল্ডার লুকা মদ্রিচ। সেটার আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন হলো। দুজনের বিদায়ী ম্যাচে সোসিয়েদাদকে ২-০ গোলে হারাল রিয়াল।

ম্যাচের শুরু থেকেই গ্যালারির এক অংশে বড় ব্যানারে মদ্রিচ ও আনচেলত্তিকে ধন্যবাদ জানান ভক্ত-সমর্থকরা। এরপর বদলি হয়ে মাঠ ছাড়ার মুহূর্তে দুই দলের কাছ থেকে পেলেন গার্ড অব অনার। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। এমবাপ্পে জোড়া গোলে জানালেন বিদায়ী সম্ভাষণ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে রিয়াল। ছয় মিনিটে এমবাপ্পে গোলের সুযোগ পান। দশম মিনিটে রিয়াল কিপার আন্দ্রে লুনিন রিয়ালকে রক্ষা করেন। তিন মিনিট পর এমবাপ্পের শট গোলবারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর ফেদেরিকো ভালভার্দের প্রচেষ্টা রুখে দেন মারেরো।

অবশেষে ৩৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের মধ্যে পাবলো মারিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। এমবাপ্পের শট মারেরো ঠেকালে তার ফিরতি শটে জাল কাঁপে। মৌসুমে এটা তার ৩০তম লিগ গোল।

বিরতির পর ৮৩ মিনিটে ভিনিসিউসের বাড়ানো বল বক্সের সামনে থেকে রকেট গতিতে জালে জড়ান এমবাপ্পে। তাতে রিয়ালের জয়ের আনন্দের সঙ্গে মিশে ছিল কান্নাও।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?