হোম > খেলা

ফের ব্রাজিলিয়ান ক্লাবের চমক

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের চমক অব্যাহত আছে। গ্রুপ পর্বে একাধিকবার অঘটনের জন্ম দিয়েছে ল্যাটিন আমেরিকান দেশটির ক্লাবগুলো। এবার শেষ ষোলতেও তেমন কিছুরই পুনরাবৃত্তি ঘটল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান।

শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য ছিল ইন্টারের। কিন্তু আসল কাজটাই করতে পারেনি ইতালিয়ান সিরি’এর শীর্ষ ক্লাবটি। বিপরীতে দুই অর্ধে একবার করে জালে বল জড়িয়ে শেষ আটের টিকিট হাতে পেয়েছে ফ্লুমিনেন্স।

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ফ্লুমিনেন্স। তৃতীয় মিনিটে তাদের উৎসবের উপলক্ষ্য এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান ক্যানো। শুরুতে গোল হজম করে অবশ্য ভেঙে পড়েনি ইন্টার। বারবার আক্রমণে যায় সান সিরোর প্রতিনিধিরা। যদিও ফ্লুমিনেন্সের দেয়াল ভেঙে কাঙ্খিত গোল আদায় করে নিতে পারেনি জায়ান্টরা।

উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল হজম করে জায়ান্টরা। ফ্লুমিনেন্সের হয়ে এবার স্কোরশিটে নাম লেখান হারকিউলিস। এই গোলের পর সব আশা ছেড়ে দেয় ইন্টার।

এ নিয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল ফ্লুমিনেন্স। এর আগে স্বদেশী বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে আসরে প্রথম ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে সেরা আটে পৌঁছে যায় পালমেইরাস।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ