হোম > খেলা

রশিদের ভুলে যাওয়ার মতো দিন

স্পোর্টস ডেস্ক

দ্য হান্ড্রেডে ভুলে যাওয়ার মতো একটা দিন পার করলেন রশিদ খান। বল হাতে এদিন বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে স্পেল করেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।

রশিদের খরুচে বোলিংয়ের দিনে ওভাল ইনভিন্সিবলসকে ৪ উইকেটে হারিয়েছে বার্মিংহাম। এজবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১৮০ রান করে ওভাল। জবাবে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।

রান তাড়া করতে নেমে রশিদের ওপরই সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় বার্মিংহাম। ২০ বলে ৫৯ রান খরচ করেন সময়ের সেরা লেগস্পিনারদের একজন। কোনো উইকেট নিতে পারেননি। তাতেই দা হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের বিব্রতকর রেকর্ড গড়লেন রশিদ। চারটি চারের পাশাপাশি ছয়টি ছয় হজম করেন তিনি।

রশিদের বাজে বোলিংয়ের দিনে বার্মিংহামের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। ৫১ রান এনে দেন উইল স্মিড। ২৯ বলে ৫ চারের পাশাপাশি চারটি ছয় মারেন এই ওপেনার। এছাড়া ১৪ বলে ২৭ রান করেন জো ক্লার্ক।

ওভালের হয়ে ১৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান খরচ করেন টম কারান। ১৩ বলে ২৮ রান দেন সাকিব মাহমুদ। ৩ উইকেট নেন এই পেসার।

এর আগে ডনোভান ফেরেইরা ও জর্ডান কক্সের ব্যাটে চড়ে এই পুঁজি পায় ওভাল। ২৯ বলে ৬৩ রান করেন ফেরেইরা। কক্সের অবদান ৪৪ রান। ৩০ বল খেলেন তিনি। ১০ বলে ১৭ রান করেন স্যাম বিলিংস।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার