হোম > খেলা

সাকিবের আরো একটি বাজে দিন

স্পোর্টস ডেস্ক

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ৩৭ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭ রান। এবার ব্যাট হাতে আরো বেশি হতাশ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফের সাকিবের ব্যাটিং ব্যর্থতার দিনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে দুবাই।

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার পুঁজিটা ছিল হাতের নাগালেই- ১৩৮ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানে অলআউট হয় দুবাই। পাঁচে ব্যাট করতে নেমে ৫ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করে ফেরেন সাকিব। ফ্রাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকওয়েলা। ২৫ রান আসে সাদিকুল্লাহ অতলের ব্যাট থেকে। দুবাইকে গুঁড়িয়ে দেওয়ার পথে ১২ রানে ৪ উইকেট নেন ইমরান তাহির। এছাড়া রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোটির শিকার দুটি করে উইকেট।

এর আগে গায়ানার হয়ে ৪০ রান এনে দেন মঈন আলী। ৩৩ রান করেন শেরফানে রাদারফোর্ড। জুয়েল অ্যান্ড্রুর ব্যাট থেকে আসে ১৬ রান। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান খরচায় বেশ হিসেবি ছিলেন সাকিব- খরচ করেন মাত্র ২১ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার