হোম > খেলা

পাকিস্তান যাচ্ছেন রোহিত

ভারতীয় গণামাধ্যদের দাবি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে সেরা আট দলের টুর্নামেন্ট। এর প্রধান কারণ টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে যেতে চায় না ভারতীয় দল। দল না গেলেও অবশ্য পাকিস্তান যাওয়াকে পাশ কাটাতে পারছেন না রোহিত শর্মা।

ভারতের বেসরকারি নিউজ এজেন্সি আইএএনএস জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আট দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতেই পাকিস্তান যেতে হচ্ছে রোহিতকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, আগামী ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি সে অনুষ্ঠানটি মঞ্চস্থ হতে পারে।

রোহিতের পাকিস্তান সফর নিয়ে প্রতিবেদনে আইএএনএস লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তান যাবেন। ২৯ পর বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো একটি আইসিসির মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই ইভেন্টকে স্মরণীয় করে রাখার জন্য তারা দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করবে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল