হোম > খেলা

ভারতের রাজনীতিবিদ, ক্রিকেটাররাও ক্ষুব্ধ

আইপিএল থেকে বাদ মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। মূলত দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অস্থিরতার কারণেই এই সিদ্ধান্ত। দেশটির ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এমন সিদ্ধান্তে চটেছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদরা।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ দিন দিন বাড়ছে, যার ফলে খেলোয়াড়রাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্রাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলছেন, ‘সবটাই বোর্ডের হাতে আছে। ওদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা। আগেই সিদ্ধান্তে না পৌঁছে ঘটনাবলি কোন দিকে যাচ্ছে, সেটা দেখা উচিত। বোর্ডের যারা কর্তাব্যক্তি আছেন, তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সবচেয়ে বড় লিগ যখন চালাচ্ছেন, তখন তারা জানেন কী করা উচিত আর কী করা উচিত নয়।’

এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরের ভাষ্য, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এসবের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। তিনি কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’

রুদ্ধশ্বাস ম্যাচে তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সূচি বদল, ইউরোপীয় প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা

ফারুক-আমিনুলকে নিয়ে কেউ ‘খেলা’ খেলেছে

নেইমারের ঋণের ফাঁদে আটকে বিপাকে সান্তোস

আজ শুরু হচ্ছে স্কুল ক্রিকেট

মোহামেডান-আবাহনীর ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিগ

টিভির পর্দায় পিএসএলের ম্যাচসহ ইউরোপিয়ান ফুটবলের যত খেলা

জ্বালানি বাঁচাতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

অনূর্ধ্ব-১৯ টিটি দলের স্বর্ণ জয়

আমিনুলের আপত্তিকে পাত্তা দিচ্ছে না আইসিসি