হোম > খেলা

জয়ের ছন্দে ফিরল সিটি-বার্সা

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদে ফিল ফোডেনের জোড়া গোলের নৈপুণ্যে লিডস ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। শীর্ষে থাকা আর্সেনাল থেকে পরিষ্কার চার পয়েন্টে পিছিয়ে এখন সিটি। টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরল দলটি।

অন্যদিকে বার্সেলোনাকে হুমকি দিয়ে রেখেছিলেন আলাভেসের মাঝমাঠের খেলোয়াড় কার্লেস আলেনা। কিন্তু কাজের কাজ তারা কিছু করতে পারেনি। তবে অঘটনের প্রস্তুতি যে তারা নিয়েই রেখে ছিল, তার প্রমাণ মেলে ম্যাচের প্রথম মিনিটে। লিড নিয়ে ফেলেছিল আলাভেসই। কিন্তু ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে কাতালানরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দানি ওলমোর ডাবল গোলের ঝলকে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের দল। সংস্কার করার পর ন্যু ক্যাম্পে এটি দ্বিতীয় ম্যাচ। দারুণ এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে চেলসির কাছে হারের কষ্টটা ভুললো তারা।

পাবলো ইবানেজের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল সফরকারী আলাভেসই। তবে সমতায় ফিরতে সময় নেয়নি বার্সেলোনা। সাত মিনিট পর রবার্ট লেওয়ানডোভস্কির অ্যাসিস্টে লামিনে ইয়ামালের দারুণ এক গোলে স্কোর লেভেল করে স্বাগতিকরা। ম্যাচের বাকি দুই গোল এনে দেন দানি ওলমো।

এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মান জায়ান্ট ক্লাবটি ৩-১ গোলে হারিয়েছে সেন্ট পাউলিকে। অথচ ড্রয়ের শঙ্কাই পেয়ে বসেছিল বাভারিয়ানদের। ইনজুরির টাইমে করা দুই গোলের সুবাদে শেষমেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে সবার ওপরে থাকা বায়ার্ন। তবে হার মেনেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে কোচ লুইস এনরিকের ক্লাব ১-০ গোলে ধরাশায়ী হয়েছে দশ জনের মোনাকোর কাছে।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা