হোম > খেলা

পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন

স্পোর্টস ডেস্ক

নিজেদের নতুন কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান জাতীয় দলের সাদা বল অর্থ্যাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পালন করবেন হেসন। আগামী ২৬ মে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের নিয়ে কাজ শুরু করবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

কোচ হিসেবে বেশ সফল হেসন। এর আগে নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। এছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও কোচিং করিয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে আছেন ৫০ বছর বয়সী হেসন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার