হোম > খেলা

নতুন হেয়ারকাটে অপেক্ষা ফুরাল নেইমারের

স্পোর্টস ডেস্ক

বিভিন্ন রকম চুলের স্টাইলে অতীতে অনেকবার আলোচিত-সমালোচিত হয়েছেন নেইমার। আরো একবার নতুন চুলের স্টাইলে দেখা গেল তাকে। চারদিক থেকে চুল ফেলে দিয়ে মাথার ওপর অনেকগুলো ঝুঁটি করেছেন এই ফরোয়ার্ড। অদ্ভুত এই চুলের স্টাইলে আলাদাভাবেই নজরে এসেছেন নেইমার।

চুলের স্টাইলে আরো একবার পাদ প্রদীপের আলোয় আসার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও নেইমার এদিন দেখিয়েছেন নিজের আসল রূপ। ব্রাজিলিয়ান সিরি’এতে জুভেন্টুডুকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। এস্তাদিও দো মরুম্বিতে অনুষ্ঠিত ম্যাচটিতে জোড়া গোল করেন নেইমার।

এর মাধ্যমে ক্লাব ফুটবলে দীর্ঘ ৩ বছর পর জোড়া গোল করলেন সাবেক আল হিলাল তারকা। এর আগে সবশেষ ২০২২ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে এক ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছিলেন তিনি। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জোড়া গোল করলেন প্রায় দুই বছর পর। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ৫-১ গোলের জয়ের ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন নেইমার।

এ নিয়ে তিন বছর পর টানা ৫ ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেন নেইমার। ইনজুরির কারণে ২০২২ সালের আগস্টের পর থেকেই মাঠে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

নেইমারের এমন ফর্মে সবচেয়ে বেশি খুশি হবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও সমর্থকরা। চোটের কারণে সবশেষ ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। এবার টানা ৫ ম্যাচ পুরো ৯০ মিনিট খেলে নেইমার জানান দিলেন- জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত তিনি।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

বার্সা এখনও মেসির ‘প্রাণের ক্লাব’