হোম > খেলা

শুরুর আগেই শেষ মোস্তাফিজের পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সফরের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের মূল পেসার মোস্তাফিজুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। এর আগে ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেললেও খালেদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

জাতীয় দলে ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। এই আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, তাকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন, তা দুই সপ্তাহ পর মূল্যায়ন করব।’

এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও