হোম > খেলা

‘বিশ্বমানের পালমারের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা নয়’

স্পোর্টস ডেস্ক

চেলসির উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমারের অসাধারণ ফুটবলশৈলী মুদ্ধ করেছে প্যাট নেভিনকে। পালমারকে তাই বিশ্বমানের খেলোয়াড় বলে মনে করেন সাবেক স্কটিশ তারকা। তাই বলে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবলারদের সঙ্গে তরুণ পালমারের তুলনা করতে চান না নেভিন।

ম্যানচেস্টার সিটি ছেড়ে ২০২৩-২৪ মৌসুমে চেলসিতে যোগ দেন পালমার। সেবার ব্লুজদের হয়ে ২৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরো ১৫টি। সবশেষ মৌসুমে ১৮ গোলের পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেন পালমার।

এক সাক্ষাৎকারে চেলসির সাবেক ফুটবলার নেভিন বলেন, ‘ফুটবলার হিসেবে কে বেশি আকর্ষণীয় সেটা বড় কথা নয়। মাঠে কে নিজের কাজটা ভালোভাবে করছে সেটাই আসল কথা। বিশ্বের যেকোনো ক্লাবই পালমারের মতো ফুটবলারকে পেয়ে খুশি হবে। সে বিশ্বমানের। তবে এটাও ঠিক যে তাকে মেসি, রোনালদোর সঙ্গে তুলনা করা চলে না। এটা মোটেও উচিত হবে না।’

নেভিন আরো বলেন, ‘পালমার একজন বিশ্বমানের খেলোয়াড়। ওর বয়স এখনও অনেক কম। ২০২৪ ইউরোর কথাই ধরুন। সে সময় অনেক খেলোয়াড়দের নিয়ে মাতামাতি হচ্ছিল। পালমারকে তখন বেঞ্চে বসিয়ে রাকা হতো। এটা আমার ভালো লাগেনি। আমি বলেছিলাম, পালমারকে শুরু থেকেই খেলোনো উচিত ছিল।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা