হোম > খেলা

জানা গেল বিসিএল শুরুর দিনক্ষণ

স্পোর্টস রিপোর্টার

নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টিকে জায়গা করে দিতে প্রথম শ্রেণির ম্যাচের টুর্নামেন্ট বিসিএল পিছিয়ে দিয়েছিল বিসিবি। কবে নাগাদ এই টুর্নামেন্ট মাঠে গড়াবে এ নিয়ে ছিল নানা শঙ্কা। শেষ পর্যন্ত জানা গেছে, আগামী ১৫ জুন থেকে শুরু হবে বিসিএল। এমনটাই জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

এ নিয়ে আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- ‘এ’ দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’

তিনি আরও যোগ করেন, ‘গত ৬-৭ মাস আগে থেকে আমরা ধরে রেখেছিলাম, বিসিএলটা মে মাসে হবে। কিন্তু দুই-তিনটা সিরিজ ঘরের মাঠে হওয়ায় মাঠগুলো পাচ্ছি না এবং ক্রিকেটারদেরও পাব না। কারণ বিসিএলে আমরা ৮টা বিভাগ থেকে নিয়ে ৪টা দল বানাই। সেই জায়গায় আমরা পারছি না বিধায় জুনে নিয়ে গেছি। ক্রিকেটারদের জন্য একটু কষ্ট হবে। কিন্তু আর কিছু করার নেই।’

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ টিভিতে যত খেলা

আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বিশ্লেষণ, তিন তারকার বিদায়ে আবেগাক্রান্ত মাশরাফি

ব্রাজিল পারবে ২৪ বছরের দুঃখ ঘুচাতে?