হোম > খেলা

আল নাসের ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

আল নাসের সৌদি প্রো লিগের শিরোপা জিতছে না, সেটা নিশ্চিত হয়েছে আরও আগেই। শুধু তাই নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়নস লিগের আসন্ন আসরেও জায়গা করে নিতে পারেনি রিয়াদের প্রতিনিধিরা। মাঠের পারফরম্যান্সে মৌসুমটা তাই ভুলে যেতে চাইবে আল নাসের। এবার মৌসুমের অন্তিম মুহূর্তে এসে ক্লাবটির ক্ষত আরও বাড়িয়ে দিলেন রোনালদো।

মৌসুমে নিজেদের শেষ লিগ ম্যাচে সোমবার রাতে আল ফাতেহ’র কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসের। দলের হারের দিনে একবার জালের দেখা পান রোনালদো। আল নাসেরের হয়ে এটা তার ৯৯তম গোল। অন্যদিকে ক্লাব ক্যারিয়ারে এটা সিআরসেভেনের ৮০০তম গোল। এই মাইলফলক স্পর্শের পর আল নাসের ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায়ের সমাপ্তি। তবে গল্পটা এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি আছে আগামী ৩০ জুন পর্যন্ত। তার আগেই এই ফরওয়ার্ড সৌদি ক্লাবটি ছাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। মূলত ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে রোনালদোর আল নাসের ছাড়ার বিষয়টি গতি পেয়েছে। ৩২ দল নিয়ে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টটি সামনে রেখে সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা আছে। যদিও আল নাসের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তাই বিভিন্ন গণমাধ্যমের খবর, ক্লাব বিশ্বকাপে খেলবে এমন একটি দলে খুব দ্রুত যোগ দেবেন রোনালদো। পর্তুগিজ তারকা সে পথে হাঁটেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বলা বাহুল্য, ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের ব্যবস্থা রাখা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য।

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা