হোম > খেলা

শিরোপা জিততে ভারতের দরকার ২৫২

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ব্ল্যাক ক্যাপসদের। যদিও শুরুর ধারা ধরে রাখতে পারেনি তারা।

উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৭ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ইয়াং ১৫ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ভরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৫ রান করেন ইয়াং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। সেই সঙ্গে কমতে থাকে রানের গতি।

দলীয় ১০৮ রানে চার উইকেট হারানো নিউজিল্যান্ড লড়াকু পুঁজি দাঁড় করাতে পেরেছে ড্যারেল মিচেল, মাইকেল ব্রেস্রওয়েল, গ্লেন ফিলিপসের সুবাদে। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল। ৬৩ রান এনে দেন মিচেল। ফিলিপসের অবদান ৩৪ রান। এছাড়া ইনিংস ওপেন করতে নামা রবীন্দ্রর ব্যাট থেকে আসে ৩৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ভরুণ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের ইনিংস: ২৫১/৭ (৫০ ওভার); ড্যারেল মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩, রবীন্দ্র ৩৭, ফিলিপস ৩৪; কুলদীপ ২/৪০

টস: নিউজিল্যান্ড (ব্যাট)

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার