হোম > খেলা

ফাইনালে খুলনার প্রতিপক্ষ রংপুর

এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। দিবারাত্রির কোয়ালিফায়ারে আগে ব্যাত করে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে, শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর।

আগে ব্যাট করতে নেমে তিনে নামা সাদিকুর রহমানের ৪৮ বলে ৫৮ ও অধিনায়ক ইয়াস্যার আলী রাব্বির ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৬৭ রানের সংগ্রহ পায় বন্দরনগরীর দলটি। রংপুরের হয়ে আনামুল হক ও আলাউদ্দিন বাবু একটি করে উইকেট নেন।


বড় সংগ্রহের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। যোগ করেন ৭৬ রান। জাভেদ ২৮ বলে ৩৫ ও নাসির ৪১ বলে করেন ৫৪ রান।

পরে অধিনায়ক আকবর আলী ২১ বলে খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। তাতেই মূলত নিশ্চিত হয় রংপুরের জয়। এছাড়া আরেক ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ৯ বলে করেন ১৪ রান। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও মমিনুল হক দুইটি করে উইকেট নেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার