হোম > খেলা

রিশাদের ৩ উইকেট, সাকিবের লজ্জার রেকর্ড, ফাইনালে লাহোর

স্পোর্টস ডেস্ক

উইকেট শিকারের পর রিশাদ হোসেন। ছবি: এএফপি

সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছেই না। ব্যাট-বল হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন এই অলরাউন্দার। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অফফর্ম কাটাতে পারছেন না। হয়েছেন লজ্জাজনক রেকর্ডের ভাগিদার। অবশ্য সাকিবের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। রিশাদের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে লাহোর কালান্দার্স।

শুক্রবার (২৩ মে) সেমিফাইনালে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রানের পুঁজি পায় লাহোর। জবাব দিতে নেমে ১৫.১ ওভারে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ।

পিএসএলে সাকিবের বাজে ফর্মের ধারাবাহিকতা চলছেই। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটি দিন কাটল তার। প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয়বার আউট হলেন শূন্য রানে। এই আউটের মধ্যে দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ শূন্যের রেকর্ডে নাম লেখালেন সাকিব। সবমিলিয়ে ৩২ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে রেকর্ডের ভাগিদার ছিলেন সৌম্য (৩১ বার)।

সাকিবের এমন দিনে রিশাদ আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ২ বলে ৫ রানের পর বোলিংয়ে ৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনিং অলরাউন্ডার। আসরে ৬ ম্যাচে তার উইকেট হলো মোট ১২টি। লাহোরের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এ দিনও সুযোগ পাননি একাদশে।

রিশাদের সঙ্গে দারুণ বোলিং করেছেন দলের অধিনায়ক শাহিন আফ্রিদি। ৩.১ ওভারে একটি মেডেনে স্রেফ ৩ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন। আরেক বাঁহাতি পেসার সালমান মির্জার প্রাপ্তি ১৬ রানে ৩টি। ম্যাচ-সেরা তিনিই।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন মোহাম্মদ নাঈম ও কুসাল পেরেরা। নাঈম ৭ চার ও ২ ছক্কায় ২৫ বলে করেন ৫০ রান। চারে নেমে ৭ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৬১ রান করেন পেরেরা।

একই মাঠে রোববার (২৫ মে) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর।

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এনএসসির তদন্ত কমিটি নিয়ে বিসিবির উদ্বেগ

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে

বিদায় বেলায় সম্মাননা পেলেন লিপু