হোম > খেলা

ব্রাভোর রেকর্ড ভাঙতে কত ম্যাচ খেললেন?

চূড়ায় রশিদ

স্পোর্টস ডেস্ক

ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার বনে গেলেন রশিদ খান। এই সংস্করণের ক্রিকেটে তারকা লেগস্পিনারের নামের পাশে এখন শোভা পাচ্ছে ৬৩৩ উইকেট।

কয়েকদিন আগে ৬৩১ উইকেট নিয়ে ব্রাভোর পাশে বসেন রশিদ। মঙ্গলবার দিবাগত রাতে এসএ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসের দুনিথ ওয়েলালাগেকে ফিরিয়ে এককভাবে কুড়ি ওভারের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান তিনি। ইতিহাস গড়ার পর ম্যাচে আরও এক উইকেট নেন রশিদ।

এই রেকর্ড গড়তে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রাভোর চেয়ে ১৩১ ম্যাচ কম খেললেন রশিদ। ৪৬১তম ম্যাচে এসে ব্রাভোকে পেছনে ফেললেন আফগান তারকা। গত সেপ্টেম্বরে ক্রিকেট থেকে বিদায় নেন ব্রাভো। তার আগে টি-টোয়েন্টি সংস্করণে ৫৮২ ম্যাচ খেলে ৬৩১ উইকেট ঝুলিতে পুরেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

ব্রাভোকে টপকে যাওয়ার পর রশিদ বলেন, ‘আমার জন্য এটা অসাধারণ এক অর্জন। কখনও ভাবিনি যে এখানে আসতে পারব। কেউ যদি আমাকে ১০ বছর আগে জিজ্ঞাসা করতো, তাহলে আমি তো এটা নিয়ে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানোটা আমার জন্য গর্বের বিষয়।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল