হোম > খেলা

দেশের নাম ব্যবহারে পিসিবির নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দুইবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ বয়কট করেছে ভারতের চ্যাম্পিয়নরা। এই ইস্যুতে এবার বিভিন্ন আনঅফিসিয়াল লিগে পাকিস্তানের নাম ব্যবধার নিষিদ্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ডব্লিউসিএলের গ্রুপ পর্বের ম্যাচে শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শোয়েব মাকসুদদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান শিখর ধাওয়ানসহ ভারতের আরো বেশ কয়েকজন ক্রিকেটার। তাই ম্যাচটি আর মাঠে গড়ায়নি। সবশেষ সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি ভারত। তাই কোনো লড়াই ছাড়াই ফাইনালে পা রাখে পাকিস্তান।

ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানের নাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তাই এখন থেকে অনুমতি ছাড়া কোনো লিগে পাকিস্তানের নাম ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পিসিবি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘পরিচালনা পর্ষদের সবশেষ সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে আনঅফিসিয়াল কোনো টুর্নামেন্টে পাকিস্তানের নাম ব্যবহার করা যাবে না। পিসিবি মনে করে যে ডব্লিউসিএলে ভারত দুইবার ম্যাচ বাতিল করায় পাকিস্তানের নাম ক্ষুণ্ণ হয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভবিষ্যতে ছোট খাটো কোনো লিগে অনুমতি ছাড়া পাকিস্তানের নাম ব্যবহার করলে পিসিবি আইনি ব্যবস্থা নেবে। সবকিছু বিবেচনা করার পর দেশের নাম ব্যবহার অনুমতি দেওয়া হবে কিনা সেটা কেবলই পিসিবিরি ওপর নির্ভর করবে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার