হোম > খেলা

সেমিতে বাংলাদেশের তিন জুটি

আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ

স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈতে বাজিমাত স্বাগতিক শাটলাররা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে নাম লেখালো বাংলাদেশের তিন জুটি।

সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও, পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন তারা।

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের থান-ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন তারা। ভারতের প্রদীপ কুমার-অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি।

অন্যদিকে, দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে হেরেছে।

কোটি টাকায় দ্য হানড্রেডে মুস্তাফিজুর রহমান

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

২৯ মার্চ ১৬৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইরানের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে নিজের অবস্থান বদলালেন ট্রাম্প

সাক্ষাৎকার শেষে শর্ট লিস্ট, এগিয়ে হাবিবুল বাশার

বিশ্বকাপে ইরানের বদলি ইরাক বা আমিরাত

এক টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটারদের ইফতার