হোম > খেলা

ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

বত্রিশ দল নিয়ে নতুন আঙ্গিকে আগামী মাসে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে নিষিদ্ধ থাকবেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক। তাদের ‘উগ্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। যেখানে অংশ নেবে আর্জেন্টিনার দুই ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ১৫ হাজার সমর্থকের একটি তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। যেন এসব উগ্র সমর্থকরা ক্লাব বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পান।

এই বিষয়ে গণমাধ্যমে বুলরিখ বলেন, ‘উগ্র সমর্থকের তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ আছেন। এদের কেউই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে লিপ্ত হওয়া কোনো উগ্র সমর্থক ক্লাব বিশ্বকাপে না যাক। এটা নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও