হোম > খেলা

মার্টিনেসকে না পাওয়ার শঙ্কায় ইনজাগি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার লড়াইয়ে কেউ জেতেনি। ৩-৩ গোলে ড্র হয়েছে দুই দলের মধ্যকার নাটকীয়তায় ঠাসা মাচটি। তাই ফিরতি লেগ ‘অলিখিত ফাইনাল’ হিসেবে বিবেচিত হচ্ছে। সে ম্যাচে লাউতারো মার্টিনেসকে না পাওয়ার শঙ্কাই বেশি বলে মনে করছেন ইন্টারের কোচ সাইমন ইনজাগি।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি মার্টিনেস। প্রথমার্ধে তার পায়ে টান লাগে। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি। বেশকিছু গণমাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্টিনেস।

ম্যাচ শেষে তাই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্টিনেসকে নিয়ে প্রবল শঙ্কার কথা শোনালেন ইনজাগি, ‘পায়ে অস্বস্তি অনুভব করায় মার্টিনেসকে আর মাঠে নামানো হয়নি। বেশকিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মার্টিনেসের বিষয়ে জানা যাবে। যদিও পরিস্থিতি বলছে, দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম। ম্যাচটি আমাদের জন্য ফাইনালতূল্য। ভালো ফলের জন্য আমরা নিজেদের সমর্থকদের ওপর ভরসা রাখছি। কিন্তু সে ম্যাচে মার্টিনেসকে পাবো কিনা এখন সেটা বলতে পারছি না।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের