হোম > খেলা

বাংলাদেশের সম্ভাবনা দেখছেন বুলবুল

এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

আমিনুল ইসলাম বুলবুল

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এ টুর্নামেন্টে বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী সাবেক এই অধিনায়ক। আজ মিরপুরে সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বলেন, ‘প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটি সংস্করণ- যেখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এ দলটি নিয়ে।’


৩৯ বছর ধরে এশিয়া কাপ খেলছে বাংলাদেশ। এর মধ্যে তিনবার ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তবে এবার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচানোর স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে আমিরাতে গেছেন লিটনরা।

আইসিসিতে চাকরি করার সুবাদে আমিরাতের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তার মতে, চলমান এশিয়া কাপে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিং পার্থক্য গড়ে দেবে। তিনি বলেন, ‘এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা কিংবা ফিল্ডিংয়ে যদি আর ১০টি রান বাঁচাতে পারি, তবে এই ২৫টি রান হবে নির্ধারক ব্যাপার।’


গ্রুপ পর্বে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ মনে করা হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। কেননা, আমিরাতের মাঠে খেলে অভ্যস্ত আফগানরা। আর সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও আমিরাতের মতো উইকেটে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তবে এ দুটি দলকে হারানোর শক্তি-সামর্থ্য আছে বাংলাদেশের। বুলবুল বলেন, ‘তাদের ঘরের মাঠের বাড়তি সুবিধা তারা (আফগানিস্তান) পেতে পারে। তারপরও আমাদের খেলোয়াড়দের যে স্কিল সেট আছে, তাতে আমি নিশ্চিত তারা তাদের সর্বস্বটা দিলে ভালো করতে পারবে।’


টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্য নিয়ে এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ দল। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটি সম্প্রতি দেখিয়ে দিয়েছেন লিটনরা। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছে দল। যদি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে এশিয়া কাপে ভালো কিছুই অপেক্ষা করছে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার