হোম > খেলা

পিএসএল খেলতে গেলেন রানা

নতুন কিছু শেখার লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে দেশ ছেড়েছেন নাহিদ রানা। তার আগে এই গতি তারকা জানিয়েছেন, পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট থেকে নতুন কিছু শিখতে চান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের কারণে সময়মতো পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছাড়তে পারেননি রানা। অবশেষে পেশোয়ার জালমির হয়ে ফ্রাঞ্চাইজি লিগটিকে অংশ নিতে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে একটার দিকে পাকিস্তানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এই ক্রিকেটার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেসার বলেন, ‘প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নতুন কিছু শেখার চেষ্টা করব। লক্ষ্য ঠিক করিনি। ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব।’

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে রানাকে দলে নেয় জালমি। তরুণ পেসারকে ছাড়া ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলেছে ফ্রাঞ্চাইজিটি। যদিও তাদের অবস্থা ভালো নয়। পাঁচ ম্যাচের মধ্যে তিন হারের বিপরীতে জিততে পেরেছে মাত্র দুটিতে। চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে বাবর আজমের নেতৃত্বাধীন জালমি।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার