হোম > খেলা

ক্যারম বিশ্বকাপের টিম ইভেন্টে বাংলাদেশ তৃতীয়

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তম ক্যারম বিশ্বকাপের সুইস লিগের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের হাফিজুর রহমান দ্বিতীয় হয়েছেন। টুর্নামেন্টের টিম ইভেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ হয়েছে তৃতীয়। মালদ্বীপের স্থানীয় সময় আজ রাত ৯টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


সকলের অক্লান্ত পরিশ্রমে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ টিমসহ খেলায়াড় ও সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন।


আগামীকাল রোববার দুপুর ১ টার সময় ইউএস বাংলার এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্যারম দল।

বাংলাদেশের হয়ে আসরে অংশ নিয়েছেন হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আনিছ আহমদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু শিল্পি, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা।

বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ডসহ ২০টিরও অধিক দেশ এবারের ক্যারম বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি