হোম > খেলা

শুরুর ধাক্কা সামলে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার জবাব

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় পাকিস্তান। সফরকারীদের করা ছোট পুঁজির জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। যদিও শুরুর ধাক্কা সামলে পাকিস্তানকে বেশ ভালোই জবাব দিচ্ছে প্রোটিয়ারা।

দলীয় ৬৬ রানের মধ্যেই টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাদের কারও রানই দশকের ঘরে ছিল না। চতুর্থ উইকেটে ৭০ রান তোলে প্রাথমিক বিপদ সামাল দেন টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম। ব্যক্তিগত ৩১ রানে বাভুমা ফিরে গেলে এই জুটি ভাঙে।

দলীয় ১৭৮ রানে ডেভিড বেডিংহামকে তুলে নেন নাসিম শাহ। তার আগে ৩৩ বলে ৩০ রানের ওয়ানডে মেজাজি ইনিংস খেলেন বেডিংহাম। কিছুক্ষণ পর ২ রান করা কাইল ভারানেকেও হারায় দক্ষিণ আফ্রিকা। সতীর্থদের আসা যাওয়ার মিছিলের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন মার্করাম। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন এই ওপেনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানে ব্যাট করছিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম ইনিংস

পাকিস্তান: ২১১/১০

কামরান গোলাম ৫৪, আমির জামাল ২৮

দক্ষিণ আফ্রিকা: ১৮৯/৬ (চলমান)

মার্করাম ৮৭ নটআউট, বাভুমা ৩১

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা