হোম > খেলা

ট্রফি ফিরিয়ে দিতে নাকভির শর্ত

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

মহসিন নাকভি

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও এখনো ট্রফি আর পদক হাতে পায়নি ভারত। মহসিন নাকভির হাত থেকেই ট্রফি নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু সূর্যকুমার যাদবরা এসিসির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ট্রফি নিতে রাজি হননি। তবে নাকভি অনড় থাকেন। সাফ জানিয়ে দেন- কেবল তিনিই ট্রফি দেবেন, তার হাত থেকে না নিলে ট্রফি দেওয়া হবে না।

ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর নাকভিসহ অতিথিরা মঞ্চ ছাড়েন। ট্রফিটি পড়ে ছিল মঞ্চের সামনে। পরে একজন সেটি হাতে নিয়ে ভেতরে চলে যান। বিসিসিআই অভিযোগ করে, ভারতের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন।

সূর্যকুমার বলেন, ‘আমরা তো ড্রেসিংরুমের দরজা বন্ধ করে বসে ছিলাম না। কাউকে অপেক্ষায়ও রাখিনি। ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে।’ বিসিসিআই এখন চ্যাম্পিয়ন ট্রফি আর পদক চাচ্ছে।


ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, ট্রফি ও পদক ফিরিয়ে দিতে নাকভি শর্ত দিয়েছেন। জানিয়েছেন, অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন তিনি। এই শর্তে রাজি হলেই সূর্যকুমাররা ট্রফি হাতে পাবেন। তবে বাস্তবে এমনটা হওয়া একরকম অসম্ভব।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার