হোম > খেলা

সিলেট-চট্টগ্রামে বিপিএলের ট্রফি ট্যুর

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হবে। এবার বিপিএলে নানা দিক দিয়ে নতুনত্ব আসছে। এর অংশ হিসেবে মিউজিক ফেস্টে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ট্রফি ট্যুর হবে।

শনিবার সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘মিউজিক ফেস্টে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ট্রফি ট্যুর হবে, বিপিএলের যে ট্রফি। আগে করেছে কি না জানি না। আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে মধুমতি ব্যাংক আসছে। পাঁচ কোটি টাকার কাছাকাছি। এটা ভালো পরিমাণ।’

এদিকে, অনেক ছাড়া দেওয়ার পরও ব্যাংক গ্যারান্টির ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির মালিকদের ইতিবাচক সাড়া পায়নি বিপিএল গর্ভনিং কাউন্সিল। এজন্য ২০ ডিসেম্বর থেকে সময় বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আর্থিকভাবে আমাদের কঠিন পরিস্থিতি। আমরা সবাই জানি, যেহেতু বাংলাদেশে থাকি। আমরা সময় দিচ্ছি। আমরা চাই আমাদের পারপাসটা সার্ভ হোক। পাশাপাশি বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য যেন বাড়তি চাপ না হয়। এজন্য আমরা জিনিসটা বাড়াচ্ছি। সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে যাওয়া। আমরা ব্যাংক গ্যারান্টির পরিমাণ কমিয়েছি। কারণ পরিস্থিতির জন্যই।’ এছাড়া যে ফ্র্যাঞ্চাইজি এবার খেলছে না, তাদের খেলোয়াড়ের টাকা বোর্ড দেওয়া শুরু করেছে। ফারুক আহমেদ জানান, ‘শতকরা ২৫ ভাগ টাকা আমরা দিয়েছি।’

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে