হোম > খেলা

স্বর্ণসহ পাঁচ পদক জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারি

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ স্টেজ-২, ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের ১০ ইভেন্টের মধ্যে ছয়টির ফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা। আজ তিনটি ফাইনালের খেলা হয়েছে। এর মধ্যে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানের প্রতিপক্ষকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাসের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল। তবে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণপদক জিততে পারেনি বাংলাদেশ। এ ইভেন্টে কাজাখস্তানের প্রতিপক্ষের কাছে ২২৪-২৩০ স্কোরে হেরে যান বাংলাদেশের আর্চাররা। এতে রৌপ্যপদক পান তারা।

অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টেও স্বর্ণপদক জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু বাংলাদেশের আর্চাররা ১৪২-১৫৩ স্কোরে কাজাখস্তানের কাছে হেরে রৌপ্যপদক অর্জন করেছেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৩৯ স্কোরে সতীর্থ তরিকুল ইসলামকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন। কম্পাউন্ড নারী একক ইভেন্টে কুলছুম আক্তার মনি ১৪৩-১৩৯ স্কোরের ব্যবধানে কাজাখস্তানের আয়াজান ঝাকসিলিককে হারিয়ে বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জপদক এনে দেন। ফলে আজ একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচ পদক জিতেছে বাংলাদেশ। আগামীকাল ইরাকের সোলেমানিয়াতে বাংলাদেশের আর্চারদের আরো তিনটি ফাইনাল রয়েছে। এছাড়া তিনটি ব্রোঞ্জপদক জয়ের লড়াইয়েও নামবেন তারা।

স্বর্ণ জয়ের লড়াইয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চার এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা। এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই স্বর্ণপদক জয়। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সব আর্চার, কোচ, কর্মকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চারদের আরো সাফল্য কামনা করছে।

ডুলির টার্গেট সব ম্যাচে জয়

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা আফগানিস্তানের

সাদমানের ব্যাটে প্রথম দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ

দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

ইনজুরিতে মুশফিক, সিলেট টেস্টে খেলবেন তো?

প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের

অঘটনের রাতে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ফ্লিটউড

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ফুটবলের যত ম্যাচ