হোম > খেলা

বিয়ের আগেই আলোচনায় রিংকু

সংসদ সদস্যকে প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

এখনও বিয়ে করেননি রিংকু সিং। তার আগেই আলোচনার শীর্ষে এই মারকুটে ব্যাটারের বিয়ের খবর। এর পেছনে আছে যথার্থ কারণ। সংসদ সদস্যকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রিংকু।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতের লোকসভার সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে রিংকুর পরিবার থেকে। সমাজবাদী দলের সংসদ সদস্য প্রিয়ার বোনের স্বামীর কাছে সেই প্রস্তাব পাঠানো হয়।

মেয়ের সঙ্গে রিংকুর বিয়ের আলাপের বিষয়টি স্বীকার করেছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। তিনিও একজন রাজনীতিবিদ। এর আগে তিনবার লোকসভার সাংসদ ছিলেন। বর্তমানে পালন করছেন এমএলএ’র দায়িত্ব। যদিও রিংকু ও প্রিয়ার মধ্যে বাগদানের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তুফানি।

ভারতীয় গণমাধ্যমকে তুফানি বলেন, ‘কাজের জন্য প্রিয়া এই মুহূর্তে থিরুভানান্থপুরামে আছে। ওর সঙ্গে রিংকুর বিয়ের খবরটি মিথ্যে। এটা ঠিক যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে কথা চলছে। তবে এখনও কিছু ঠিক হয়নি।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা