হোম > খেলা

ডাবল সেঞ্চুরি মিস, আক্ষেপ নেই নাঈমের

স্পোর্টস রিপোর্টার

৩৯তম ওভারে নাঈম শেখ যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার নামের পাশে ১২৫ বলে ১৭৬ রান। ডাবল সেঞ্চুরি করতে তার দরকার ছিল আর মাত্র ২৪ রান। কিন্তু সালাউদ্দিন শাকিলের বলে অভিজ্ঞ অলক কাপালির বলে আউট হয়ে ফেরায় ডাবল সেঞ্চুরি আর পূর্ণ করা হয়নি নাঈমের। তবে এরপরও নাঈম করছেন না কোনো আক্ষেপ। খুশি হবেন নাকি আক্ষেপ করবেন এ নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে থেকে নাঈম বলেন, ‘হয়তো ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম।’ আক্ষেপ থাকলেও খানিকটা খুশি তিনি।

প্রাইম ব্যাংকের ৪২২ রানের রেকর্ড গড়ার দিনে দলটির নায়ক নাঈম শেখ। সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে তোলেন ১৪০ রান। সাব্বিরের বিদায়ের পর তিনি ক্রিজে ছিলেন ৩৯তম ওভার পর্যন্ত। তাতেই খুশি নাঈম বলেন, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে।’ তিনি আরো যোগ করেন, ‘মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো। আমি ৩৬-৩৭ ওভারের সময় আউট হইছি, হয়তো ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম।’

ডাবল সেঞ্চুরির সুবর্ণ সুযোগ সামনে থাকার পরও হাতছাড়া হয়েছে। এতে আক্ষেপ নেই তার মধ্যে, ‘আক্ষেপ নেই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। কোনো আক্ষেপ নেই।’ এমন ইনিংসের দিনে খানিকটা প্রশ্ন উঠেছে ব্রাদার্স ইউনিয়নের বোলিং আক্রমণ নিয়ে। সেটা নিয়ে নাঈমের ভাষ্য, ‘ওরা বেস্ট অ্যাটাক নিয়ে নেমেছে। আমি ব্যক্তিগত কোনো মতামত দিতে চাই না। আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করেছি।’

১৭৬ রানের এই ইনিংস আত্মবিশ্বাস জোগালেও পরের ম্যাচ আবার শুরু থেকে শুরু করতে হবে এটা স্পষ্টই জানিয়ে নেন নাঈম শেখ। পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস আরো ভালো রাখতে চান তিনি। তার কথায়, ‘টপ অর্ডার হিসেবে আপনার আত্মবিশ্বাস নিয়ে থাকতে হবে। অবশ্যই ভালো খেলছি, আত্মবিশ্বাস তো পরের ম্যাচে দেবে পরের ম্যাচের জন্য। পরের ম্যাচে জিরো থেকে শুরু করতে হবে। ফোকাসটা আরেকটু বেশি রাখব।’

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর