হোম > খেলা

যে কারণে অনুশীলনে ড্রোন ব্যবহার করছেন আলোনসো

স্পোর্টস ডেস্ক

সবশেষ মৌসুমটা ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। কারণটা সবারই জানা। খালি হাতে কার্লো আনচেলত্তির অধীনে শেষ মৌসুম পার করেছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপে দারুণ কিছু করে সে দুঃখ ভুলার সুযোগ পেয়েছে জায়ান্টরা। যদিও এই টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশিত হয়নি তাদের জন্য।

নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। পরবর্তী ম্যাচে রোববার (২২ জুন) বাংলাদেশ সময় রাত একটায় পাচুকার বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদের ক্লাবটি। পরের রাউন্ডে যাওয়ার জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প নেই রিয়ালের জন্য। তাই বাড়তি সতর্কতা স্বরূপ গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে অনুশীলনে ড্রোন ব্যবহার করেছেন প্রধান কোচ চাবি আলোনসো।

স্পেনের খেলাধুলাভিত্তিক জনপ্রিয় প্রচারমাধ্যম মার্কা জানিয়েছে, পাচুকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত বৃহস্পতিবার পাম বিচে অনুশীলন করেছে রিয়াল। প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের গতিবিধি লক্ষ্য রাখতেই অনুশীলনে ড্রোন ব্যবহার করেছেন আলোনসো।

ড্রোন দিয়ে করা ভিডিও ফুটেজের মাধ্যমে খেলোয়াড়দের ভুল ত্রুটির পাশাপাশি কোন জায়গায় উন্নতি করতে হবে সেসব চিহ্নিত করবে আলোনসোর নেতৃত্বাধীন কোচিং প্যানেল। গোল ডটকম জানিয়েছে, এর আগে অনুশীলনে এমন কিছু করতে দেখা যায়নি আলোনসো কিংবা রিয়ালকে। যদিও অনুশীলনের সময় মাঠে ক্যামেরা ব্যবহার করা আলোনসোর জন্য নতুন কিছু নয়। বায়ার লেভারকুজেনে এই কাজ করে আলোচনায় আসেন সাবেক তারকা ফুটবলার।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের