হোম > খেলা

মিচেলের ব্যাটে লড়ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। অবশ্য টানা উইকেট হারিয়ে চাপে পড়তেও বেশি সময় লাগেনি তাদের। এমতাবস্থায় ব্ল্যাক ক্যাপসদের হয়ে ব্যাট হাতে লড়াই করছেন ড্যারেল মিচেল।

এই রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান। ৫০ রান নিয়ে ব্যাট করছেন মিচেল। তার সঙ্গী মাইকেল ব্রেসওয়েল ৬ রানে অপরাজিত আছেন। ফিফটি করতে ৯১ বল খেলেন মিচেল। চার মেরেছেন একটি। নেই কোনো ছয়ের মার। পরিসংখ্যানই বলে দেয় টপঅর্ডারদের হারিয়ে কতটা দায়িত্ব নিয়ে ব্যাট করছেন তিনি।

এর আগে আট ওভার শেষ না হতেই উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৭ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ইয়াং ১৫ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। এরপর থেকেই রানের গতি কমতে শুরু করে। দলীয় ১৬৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। আউট হওয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৭ রান করেন রবীন্দ্র। ৩৪ রান আসে গ্লেণ ফিলিপসের ব্যাট থেকে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার